ঢাকা   বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৪ জমাদিউস সানি ১৪৪৮

জনগণের পছন্দের শীর্ষে সদস্য পদপ্রার্থী আসাদুজ্জামান মুরাদ

সারাদেশ

প্রকাশিত: ১৬:০২, ১ ফেব্রুয়ারি ২০২২

আপডেট: ১৬:০২, ১ ফেব্রুয়ারি ২০২২

সর্বশেষ

জনগণের পছন্দের শীর্ষে সদস্য পদপ্রার্থী আসাদুজ্জামান মুরাদ

চট্টগ্রামের সাতকানিয়া থানার আওতাধীন ৭নং মাদার্শা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে অংশগ্রহণ করবেন আসাদুজ্জামান মুরাদ। আগামী ৭ ই ফেব্রুয়ারী এই ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। মোরগ প্রতীকের সাধারণ সদস্য পদে অংশগ্রহণকারী মুরাদ জানান, "অত্র ওয়ার্ডের শান্তিপ্রিয় জনগণের দোয়া ও ভালবাসা নিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই।" তিনি আরো বলেন, "সরকারি ও বেসরকারি সবধরনের আমানত আমার ওয়ার্ডের নাগরিকদের কাছে সুষমবন্টন করব,জনগণের সবধরনের সরকারি সনদপত্র সহজে পেতে পারে সেই ব্যবস্থা নিব। এলাকার জনগণের নিরাপত্তা বজায় রাখব। এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করবো।" অত্র ওয়ার্ডকে চাদাঁবাজ মুক্ত রাখা, চুরি ডাকাতি কিশোর গ্যাং ইত্যাদি অপরাধ জগৎ কে নির্মূল করা ও সবধরনের বিচার-শালিস ব্যবস্থায় ন্যায়বিচার প্রতিষ্ঠা করার কথাও বলেন তিনি। সবার সহযোগিতা এবং ভালবাসায় নির্বাচিত হলে তিনি এই ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাবেন বলেও জানান। এলাকাবাসীর দাবী, উন্নয়নমূলক কাজে মুরাদের ভূমিকা অনস্বীকার্য। তারা মুরাদের পাশে থাকবেন বলেও আশ্বাস দেন।

সর্বশেষ